1. news@gmail.com : news :

সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা

  • Update Time : Monday, June 2, 2025

চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ৫৪ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে হিসাবে সংশোধিত বাজেটে মোট ৪৩ হাজার কোটি টাকা কমানো হয়েছে। অন্যদিকে নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত ব্যয় করায় ১০টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি ৯ লাখ টাকা সম্পূরক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) কাটছাট এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বাজেটের আকার কমেছে।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে এডিপি’র আকার ধরা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

অন্যদিকে মূল বাজেটে সার্বিক প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৩ হাজার কোটি টাকা কমিয়ে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

এছাড়া সংশোধিত বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। মূল বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি কমিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

এর বাইরে সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি ৯ লাখ টাকা সম্পূরক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে নির্ধারিত বরাদ্দের বিপরীতে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় এ বরাদ্দ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It