1. news@gmail.com : news :

যমুনা এসি বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত

  • Update Time : Friday, November 21, 2025

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা আর মতবিনিময় মাধ্যমে যমুনা এসি বিজনেস সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসি একটি বিকাশমান শিল্প। গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে এসি বিক্রি। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতোমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।

যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং সম্মানিত এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেলিম উল্লাহ সেলিম বলেন, আপনারা শুধুমাত্র যমুনা ইলেকট্রনিকসের ডিলার বা পার্টনার না, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। তিনি বলেন, আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি। (এক) আমাদের ডিলারদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, (দুই) এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা, (তিন) আর একসঙ্গে সফলতার নতুন পথ খুঁজে বের করা।

সেলস ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসির সম্মানিত ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ বিজনেস, সাজ্জাদুল ইসলাম তার কি নোট স্পিচে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস, মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস, আখতার হোসেন ডিলারদের সঙ্গে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত তুলে ধরেন।

সারাদেশ থেকে আগত এসির ডিলারবৃন্দ যমুনার সঙ্গে তাদের ব্যবসায়িক পথচলার সাফল্য গাথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন— জিয়া যায়শান, হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান, হেড অফ আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It