1. news@gmail.com : news :

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‍্যাব ২-এর অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও জরিমানা

  • Update Time : Wednesday, November 5, 2025

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার ৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ছয়টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ ও পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটসহ মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে আমিনুল ওয়ান টাইম ঘরকে ২৫ হাজার টাকা, ভাই ভাই এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, মের্সাস মামুন বিজনেস সেন্টারকে পাঁচ হাজার টাকা, দেলোয়ার ওয়ান টাইম স্টোরকে পাঁচ হাজার টাকা, মায়া শপিং স্টোরকে দশ হাজার টাকা ও মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It