1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসির উদ্যোগে বজ্রপাত প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Monday, August 18, 2025

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি (সিডিআরসি) বগুড়ার যৌথ উদ্যোগে ১৭ আগস্ট ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মতিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোঃ জাহিদ হোসেন।

সেমিনারে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় বজ্রপাত থেকে গ্রামীণ চর ও হাওর এলাকার মানুষকে সুরক্ষায় রাখতে ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন করেছে আরডিএ। এই উদ্যোগের প্রযুক্তিগত দিক এবং কার্যকারিতা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, মোঃ শামীম আহম্মদ, অসিম কুমার সাহা; এসইভিপি মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান; এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ জিল্লুর রহমান এবং আরডিএ’র পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন ও প্রকল্প প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন শাহীন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It