1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 19, 2025
bangladesherorthoneeti

নিজস্ব প্রতিনিধি:

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট “মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন।

মতিউল উদ্বোধনী বক্তব্যে মানি লন্ডারিং সংক্রান্ত গাইডলাইন্স যথাযথ অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন।

ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বিআইবিএম এর ফ্যাকাল্টি মাহমুদুল আমিন মাসুদ অনুষ্ঠানে একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ বিভিন্ন সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১৯ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It