1. news@gmail.com : news :

বৃষ্টি উপেক্ষা করে ‘৩৬ জুলাই ঘোষণা’র অনুষ্ঠানে জনতার ঢল

  • Update Time : Tuesday, August 5, 2025

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠান চলছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে ঢল নেমেছে জনতার।

মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে এ অনুষ্ঠান চলছে।

সরেজমিনে দেখা যায়, শিশু, কিশোর থেকে শুরু করে সকল বয়সে মানুষ এসেছে এখানে। কারো মাথায় লাল সবুজের পতাকা, কেউ বা শরীরে জড়িয়ে নিয়েছেন পতাকা। নারীরাও এসেছেন নানা সাঁজে বিজয়ের আমেজ নিতে।

সড়কের মাঝে মঞ্চ করা হয়েছে। কয়েকটি এলইডি মনিটর বসানো হয়েছে। সেখানে সরাসরি মঞ্চের কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

এখন চলছে জুলাইয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করছেন শিল্পীরা।

এই মঞ্চ থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It