1. news@gmail.com : news :

বিজিবিএর নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

  • Update Time : Sunday, January 11, 2026

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ২০২৬-২০২৮ নিরঙ্কুশ জয় পেয়েছে ভিশনারী এলায়েন্স। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী ২টি প্যানেল থেকে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকারের বস্ত্র মন্ত্রণালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা, এওএবি সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক নির্বাচনি ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়াম্যান নজরুল ইসলাম।

এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে।

প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিশনারী এলায়েন্সের এ কে এম সাইফুর রহমান। তিনি পেয়েছেন ৪৭০ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছেন-রোমান মিয়া ৪৫৩ ভোট, এমদাদুল হক মিয়াজী ৪৪১ ভোট, ফজলুল হক ৪৬৪ ভোট, ইনামুল কবির ৪৪২ ভোট, আশিকুর রহমান ৪৩৪ ভোট, আব্দুল্লাহ-আল-মামুন ৪৫৪ ভোট। তাদের সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

ডিরেক্টর পদে কামরুল হাসান, মোকাদ্দেশ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ্ আল মামুন, আবুল হোসাইন, এনায়েত হোসেন, রেজাওয়ানুল হক সিরাজী, আবুল হাসনাৎ মোহাম্মদ সালে উজ জামান, আহম কামরুজ্জামান চৌধুরী, ইসরাত জাহান, শাহীনুল ইসলাম, মাহবুবুর রহমান ও শাহাদাত খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It