1. news@gmail.com : news :

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

  • Update Time : Wednesday, April 1, 2026

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বিকল্প অর্থায়নের ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যে একগুচ্ছ নীতিগত সংস্কার ও কর-সুবিধার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার আর্থিক খাতের সংস্কার ও পুঁজিবাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একটি আধুনিক, স্বচ্ছ ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলাকে সরকারের অগ্রাধিকারগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে, যা শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আর্থিক খাত এখনো বড় অংশে ব্যাংকনির্ভর থাকায় দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে অর্থবাজার ও পুঁজিবাজারের মধ্যে ভারসাম্যপূর্ণ ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে।

সরকার ঘোষিত সংস্কার উদ্যোগ, বাজার উন্নয়ন পরিকল্পনা এবং বিনিয়োগবান্ধব নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ প্রেক্ষাপটে, পুঁজিবাজারের বিকাশ, বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারণের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও কর-প্রণোদনা বিবেচনার আহ্বান জানিয়েছে সিএসই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It