1. news@gmail.com : news :
শিরোনাম :
মুন্সিগঞ্জ জেলায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’ মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ক নিয়ে সামিট অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে কুমিল্লায় প্রধানমন্ত্রী, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কর্মী-সমর্থকদের লক্ষণীয় উপস্থিতি মে মাসে ১৯ জাহাজে দেশে আসছে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি Price Sensitive Information(PSI) Of Pubali Bank PLC. ৩৫% কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে, তিন খাতে তীব্র সংকট

বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ক নিয়ে সামিট অনুষ্ঠিত

  • প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬

বহুমুখী খাতে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ-চায়না বিজনেস সামিট ২০২৬।’ সামিটে দুই দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ, ব্যাংকসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা মত বিনিময় করেন এবং দীর্ঘমেয়াদী অংশীদারত্ব ও এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শনিবার (১৬ মে) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এ সামিটটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ওই সামিটের আয়োজন করে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড (বিসিসিএল)।

আয়োজনে বিসিসিএলকে সহযোগিতা করে গ্লোবাল চায়নিজ জেনারেল চেম্বার অব কমার্স এবং ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্রাটেজি কমিটি অব গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া বিজনেস ফেডারেশন। আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

সামিটে চীনের বিনিয়োগ, স্বাস্থ্য, ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য, শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোজাফফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই ক্যাব) প্রশাসক ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর প্রধান নির্বাহী ড. সাইফ উদ্দিন আহম্মদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আদনান মাসুদ।

এ সামিটের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, অংশীদারত্ব ও দীর্ঘমেয়াদি আর্থিক সহযোগিতার সম্পর্ক দৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সামিটের বিভিন্ন সেশনে আন্তর্জাতিক বাণিজ্যে নেটওয়ার্কিং, বিটুবি বিজনেস এর সুযোগ, বিনিয়োগ, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It