1. news@gmail.com : news :

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা

  • Update Time : Tuesday, July 15, 2025

নিজস্ব প্রতিবেদক:

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিলকুশাস্থ আইডিআরএর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য প্রশাসন- মোঃ ফজলুল হক, সদস্য (আইন) তানজিনা ইসমাইল, সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ এসিআইআই (ইউকে)।

এদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন-প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী, ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারী জেনারেলও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএম নুরুজ্জামান।

এছাড়াও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারী ও ষ্ট্যার্ন্ডার্ড ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী মোঃ আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়োজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়াইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It