1. news@gmail.com : news :

বরিশালে জামায়াতে ইসলামীসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Update Time : Tuesday, January 20, 2026

কেন্দ্রের নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। একই সঙ্গে বরিশাল সদর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য তিনি নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা যেন এখন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে সমর্থন করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং বরিশাল সদর-৫ আসন থেকে এবি পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম।

সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It