1. news@gmail.com : news :

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত

  • Update Time : Tuesday, November 10, 2026

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ভোর পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

আহত শিশুর বাবা উজ্জ্বল জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫ টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It