1. news@gmail.com : news :

বন্দরে অস্থিরতা নিরসনে কর্তৃপক্ষের জরুরি সভা

  • Update Time : Thursday, February 5, 2026

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও অবরোধের প্রেক্ষাপটে জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখা, পণ্য খালাস ও লোডিং কার্যক্রমে স্থবিরতা নিরসন এবং চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা, নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে বন্দর এলাকায় কর্মবিরতি, বিক্ষোভ ও অবরোধের মতো কর্মসূচি পালিত হয়, যার ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, এই সংকট দ্রুত নিরসনের লক্ষ্যেই সব পক্ষকে নিয়ে বৈঠকে বসা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই জরুরি সভা থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত এলে বন্দরের স্বাভাবিক গতি ফিরে আসবে এবং পণ্যজট কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It