1. news@gmail.com : news :

বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 1, 2026

ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচা বাজারে “ক্যাশলেস বাংলাদেশ” প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে এ সময় একটি পণ্য ক্রয় করেন। বাংলাদেশ ব্যাংক-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক-এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তিনি আরও বলেন, মানুষকে আর সঙ্গে করে নগদ টাকা বহন করতে হবে না। এর ফলে পেমেন্টের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। ডাচ্-বাংলা ব্যাংক ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়াতে এবং বাংলাদেশে আরও সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It