1. news@gmail.com : news :

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 1, 2026

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯২৯তম সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It