1. news@gmail.com : news :

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 1, 2026

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মো. এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এবং এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It