1. news@gmail.com : news :

পেনশন সেবায় ইউসিবি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • Update Time : Wednesday, July 16, 2025

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় ইউসিবি একটি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পেনশন কিস্তি সংগ্রহে দায়িত্ব পালন করবে। পেনশন গ্রাহকেরা ইউসিবির বিভিন্ন সেবার মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ইউসিবির নিজস্ব ও অংশীদার এক্সচেঞ্জ হাউস, শাখা ও উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য অনুমোদিত চ্যানেল।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মাহিউদ্দিন খান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সচিব খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউসিবি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এই ব্যবস্থার মাধ্যমে পেনশন প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক নিরাপত্তা কাঠামো আরও দৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It