1. news@gmail.com : news :

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকঃ লোকসান বেড়ে ৫ গুণ

  • Update Time : Tuesday, July 22, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটি বড় আকারের লোকসান দিয়েছে, যা গত বছরের একই সময়ের প্রায় ৫ গুণ।

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫২৭তম বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ৫১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৯৯ লোকসান হয়েছিল।

সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৯ টাকা ২৬ পয়সা, যা গতবছর একই সময়ে মাইনাস ৭ টাকা ৯৫ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ টাকা ১৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It