1. news@gmail.com : news :

নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Monday, May 18, 2026
নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র উদ্যোগে সোমবার (১৮ মে ) বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা ও উন্নত সেবাই পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র মূল শক্তি। তিনি মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বীমা সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It