1. news@gmail.com : news :

দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি

  • Update Time : Saturday, February 28, 2026

এ যেন ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময়ে ভারতের বুকে ব্যবসা করতে এসে ২০০ বছরেরও বেশি রাজত্ব করে গেছে, সেই ব্রিটিশ কোম্পানির ব্যবসা চিরতরে বন্ধ হতে যাচ্ছে।

‘সানডে টাইমস’–এর রিপোর্ট বলছে, ব্রিটিশ ঔপনিবেশিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কোম্পানি ২০১০ সাল থেকে লাক্সারি খাবার–দাবার এবং পানীয়ের খুচরা ব্যবসা শুরু করেছিল। সেই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এটাই অবশ্য প্রথম নয়, ১৮৫৭ সালে, ভারতে মহাবিদ্রোহের পরেও একবার ব্যবসা গুটিয়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত হয় ২০১০ সালে একজন ভারতীয়র হাত ধরেই। সঞ্জীব মেহতা নামে ওই ভারতীয় উদ্যোক্তার উদ্দেশ্য ছিল, হোলসেল ভেঞ্চার হিসেবে কোম্পানি ফের শুরু করা। ২০১০–এ মেফেয়ারে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নামে ২,০০০ স্কোয়্যার ফুটের একটি দোকান খোলেন সঞ্জীব। সেখানে বিভিন্ন অভিজাত ব্র্যান্ডের খাবার ও পানীয় বিক্রি হতো।

তবে প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিস্থিতি হলো— প্যারেন্ট কোম্পানি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রুপ’–এর কাছে এদের বকেয়া ৬,০০,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৫ কোটি টাকা)। এদের করের বোঝা ১,৯৩,৭৮৯ পাউন্ড এবং কর্মীদের প্রাপ্য বকেয়া ১,৬৩,১০৫ পাউন্ড। ইস্ট ইন্ডিয়ার নাম–বহনকারী অন্যান্য শাখা কোম্পানিও ঝাঁপ ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It