1. news@gmail.com : news :

জুনের মধ্যে ১৩১টি তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনের নির্দেশ

  • Update Time : Sunday, May 3, 2026

কর্পোরেট গভনেন্স কোড, ২০১৮ অনুযায়ী আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৩০ জুন ২০২৬ এর পরে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হলে কমিশন ব্যর্থ কোম্পানিসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় বিশেষভাবে অবহিত করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৯ এপ্রিল বিএসইসির সাথে নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ মোতাবেক তালিকাভুক্ত কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানিসমূহের কোম্পানি সচিবদের একটি সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

কমিশনের কর্পোরেট গভনেন্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।

উক্ত সভায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিসমূহের কোম্পানি সচিবরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় কর্পোরেট গভনেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, কর্পোরেট লীডার, সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী চাকুরিজীবি (অবসরপ্রাপ্ত/চাকুরিরত), প্রফেশনাল ডিগ্রিধারী, হাইকোর্ট ডিভিশনে নিয়োজিত আইনজীবি পেশায় নিয়োজিত আছেন এমন নারীদেরকে তালিকাভুক্ত কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করে কর্পোরেট গভনেন্স কোড, ২০১৮ পরিপালনের অনুরোধ করা হয় এবং আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, কমিশনের কর্পোরেট গভনেন্স কোড, ২০১৮ এর শর্ত নং ১(২) (এ) সংশোধনপূর্বক তালিকাভূক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে গেজেট প্রকাশিত হয় এবং ০১ (এক) বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। কমিশনের চাহিদার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য কমিশনে দাখিল করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক দাখিলকৃত তথ্য অনুযায়ী ১৬৩ টি তালিকাভূক্ত কোম্পানি ইতোমধ্যে পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে এবং ১৩১ (এক শত একত্রিশ) টি তালিকাভূক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ মোতাবেক পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It