1. news@gmail.com : news :

জাপানের টয়োটা হায়েস গাড়ি বিক্রি করবে প্রগতি

  • Update Time : Sunday, December 14, 2025

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও বিশ্ববিখ্যাত জাপানি গাড়ি ব্র্যান্ড টয়োটার মধ্যে এক নতুন চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজ এখন থেকে টয়োটার জনপ্রিয় মডেল টয়োটা হায়েস বিক্রি করবে।

রোববার (১৪ ডিসেবর) শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর তত্ত্বাবধানে চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং অন্যান্য শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন যোগ হওয়া টয়োটা হায়েস কমিউটার একটি আধুনিক ১২ আসনবিশিষ্ট যানবাহন। এতে রয়েছে শক্তিশালী ২৬৯৪ সিসি (২.৭ লিটার) অকটেনচালিত ইঞ্জিন, ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার, ২৫৭০ মিমি হুইলবেস, ২৪১ এনএম/৩৮০০ আরপিএম টর্ক, ডাবল উইশবোন ও লিফ স্প্রিং সাসপেনশন, ৫ মিটার টার্নিং রেডিয়াস, টু-হুইল ড্রাইভ (২ডাব্লিউডি) সিস্টেম এবং ৭০ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক।

টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন ছাড়া মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৭৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It