1. news@gmail.com : news :

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কুমিল্লা জেলায় পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসির বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, (১৯ মে ২০২৬) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি’র ব‍্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে বীমা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It