1. news@gmail.com : news :

কাস্টোডিয়ান কার্যক্রম পরিচালনা করবে এবি ব্যাংক

  • Update Time : Wednesday, May 13, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের (MOA) অবজেক্ট ক্লজে নতুন ধারা সংযোজনের প্রস্তাব অনুমোদন করেছে। পর্ষদ অনুমোদিত নতুন ধারায় বলা হয়েছে, বাংলাদেশে প্রচলিত আইন, বিধি ও প্রবিধান অনুসরণ করে কোম্পানিটি মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, আর্থিক উপকরণ এবং অন্যান্য সম্পদের কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে পারবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ১২ মে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে এ সংশোধনী কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিও প্রয়োজন হবে। এ বিষয়ে আগামী ১৮ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

এর মাধ্যমে ব্যাংকটি ভবিষ্যতে কাস্টডিয়ান সেবা খাতে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It