1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • Update Time : Saturday, August 9, 2025

কর্মসংস্থান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরদের “বুনিয়াদি প্রশিক্ষণ”কোর্সের উদ্বোধন হয়েছে।

শনিবার প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথ প্রয়োগের আহবান জানান। এছাড়া তিনি কর্মস্থলে উহার প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের পরামর্শ প্রদান করেন। উন্নত সেবা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংককে সেবাবন্ধব ও টেকসই ব্যাংক হিসেবে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান।

ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য, ব্যাংকের বিভিন্ন শাখার অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরসহ মোট ৪০ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It