1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম ধোবাউড়া শাখা, ময়মনসিংহ-এর উদ্বোধন

  • Update Time : Saturday, June 13, 2026

কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা ধোবাউড়া, ময়মনসিংহ-এর শুভ উদ্বোধন ১৩ জুন ২০২৬ তারিখ, শনিবার উপজেলা পরিষদ হলরুম, ধোবাউড়ায় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে ধোবাউড়া শাখার শুভ উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ।

এছাড়াও সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন। স্বাগত বক্তব্য তিনি বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ চ্যালেঞ্জকে কাজে লাগানোর জন্য কর্মসংস্থান ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার কর্মসংস্থান ব্যাংক বেকার যুবদের কাজের সুযোগ তৈরি করছে এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলছে বলে মন্তব্য করেন। এ সময় এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বৃহৎ জনগোষ্ঠীকে এ ব্যাংকের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রসার ও নিজেদের জীবনমান উন্নয়নের আহবান জানান।

ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল তাঁর বক্তব্যে ধোবাউড়াকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরো শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায়ও শাখা খোলার আহবান জানান।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে ধোবাউড়া শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।

অনুষ্ঠানের শেষে ধোবাউড়া শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
জুলাইয়ে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম ধোবাউড়া শাখা, ময়মনসিংহ-এর উদ্বোধন ৬০ পণ্যে ট্যাক্স বাদ, তবু বিরোধীদল বাজেটের বিরোধিতা করে: প্রধানমন্ত্রী বড় হলেও বাস্তবায়নযোগ্য প্রস্তাবিত বাজেট, দূরদর্শিতা ও স্বচ্ছতার ওপর জোর এফবিসিসিআইয়ের ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ফাইভজি’ বাজারে ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংকের আমানতকারীরা যেকোনো সময় টাকা তুলতে পারবেন : গভর্নর যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য এখন অত্যন্ত উপযোগী বাংলাদেশ: ড. তিতুমীর দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It