1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৫৭তম সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 28, 2025

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ব্যাংকের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

এসময় কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-সহ পরিচালনা বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্য যথাক্রমে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: দাউদ মিয়া এনডিসি, বিশিষ্ট সাংবাদিক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম।

মো: ইকবাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (বোর্ড) সভা সঞ্চালনা করেন।

কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন/পালন বিষয়ে পরিচালনা বোর্ড অবহিত হয় এবং তা যথাযোগ্য মর্যাদায় উদযাপন/পালনের পরামর্শ প্রদান করে। উক্ত সভায় বিগত বছরের অর্জন, অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে করণীয় এবং বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It