1. news@gmail.com : news :
শিরোনাম :
এক বছরের মধ্যে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী ঈদের আগে ঢাকা লিগে আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিট-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত ঈদের ছুটিতে এটিএম বুথে নগদ টাকা রাখতে ব্যাংকগুলোকে কড়া বার্তা কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের ৭ শতাংশ বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং কমিউনিটি ব্যাংকের এসআইসিআইপি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচার : দুই কর্মচারী গ্রেপ্তার প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও

কমিউনিটি ব্যাংকের এসআইসিআইপি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” এর আওতায় “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ কোর্স শেষে সনদ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ক্যামেলকো অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়া কমিউনিটি ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী; ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান; হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এতে আর্থিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It