1. news@gmail.com : news :

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে

  • Update Time : Tuesday, March 11, 2025
ওয়ালটনের

দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটনের ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’ বাজারে এসেছে।

মঙ্গলবার (১১ মার্চ) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হিলিও জি১০০ প্রসেসর। গ্রাফাইট গ্রে কালারে ফোনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম এবং থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাট ব্যতীত ফোনটির দাম ৩০ হাজার ৯৯৯ টাকা।

জানা গেছে, এই ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি-ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পিনিং রেট ৩৬০ হার্জ। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র‌্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ডিভাইসটিতে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। ফোনটিতে চ্যাটজিপিটি, জেমিনি এআাই, কো-পাইলট ও ডিপসিক এর মতো এআই অ্যাপগুলো প্রি- লোড হিসেবে রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই- ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসে।

এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট লাইট, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, থিম স্টোর ও বাইপাস চার্জিং ফিচার। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১১মার্চ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It