1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের ঝুলিতে গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড

  • Update Time : Tuesday, September 16, 2025

লন্ডনভিত্তিক গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) ২০২৫-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৫’ পুরস্কার অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফোর সিজনস হোটেলে আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে এ পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসানের নিকট থেকে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স-এর মহাপরিচালক প্রফেসর ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহীম এ সামিটের উদ্বোধন করেন এবং মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদিসহ আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে বিশেষ মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতিবছর সারা বিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It