1. news@gmail.com : news :
শিরোনাম :
ব্যবসায়ী নেতৃত্ব ছাড়াই চলছে এফবিসিসিআই, অচলাবস্থায় বাড়ছে সংকট বার্জার ডিলার-পেইন্টারদের জন্য ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ব্যাংক আজকের স্বর্ণের দাম: ২০ মে ২০২৬ বাড়ছে করমুক্ত আয়সীমা : ২ বছরের জন্য করমুক্ত ৩ লাখ ৭৫ হাজার টাকা আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকা ১৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ’ইন্টারটেক্স পর্তুগালে’ বাংলাদেশের অংশগ্রহণ সাউথইস্ট ব্যাংকের দশ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

আজকের স্বর্ণের দাম: ২০ মে ২০২৬

  • প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ  ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। শনিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। নির্ধারিত ওই দামেই আজ বুধবার বিক্রি হবে স্বর্ণ।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে সর্বশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল ২৯ বার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It