1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

  • Update Time : Sunday, July 13, 2025
অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ৯২ ও ৯৩তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবস ব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) এবিটিআইয়ে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে বিভিন্ন শাখার ৬৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It