1. news@gmail.com : news :

জামায়াতসহ ৮ দলের তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা

  • Update Time : Wednesday, November 12, 2025

নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদের আইনি ভিত্তি ও চলতি মাসেই গণভোটসহ পাঁচদফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল।

বুধবার (১২ নভেম্বর) ৮দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান।

নতুন কর্মসূচি হলো:

১. আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আটদলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ রাজপথে অবস্থান করবেন। একই সম্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।

২. শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।

৩. আগামী রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ আটদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It