1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, January 18, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান।

সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং জাতীয় অর্থনীতির স্তম্ভ। এই ব্যাংককে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে। নিবেদিত হয়ে পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে হবে। এসএমই খাতে বিনিয়োগ আরো সম্প্রসারিত করতে হবে।

তিনি ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
জলবায়ু ক্ষতি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩৯৭ কোটি টাকা বড় পরিবর্তনের ইঙ্গিত, ৪ বিষয়ে জোর দিলেন সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিন আত্মসাৎ-কারসাজিতে প্রাইম ইসলামী লাইফের তহবিল থেকে উধাও ৮৪৮ কোটি টাকা দরিদ্র মেধাবী ৪০০ শিক্ষার্থীকে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বিজিএমইএ’র শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রানার মোটরসের মধ্যে সমঝোতা স্মারক সই ইসলামী ব্যাংকের ডিএমডি পদে দুই কর্মকর্তার পদোন্নতি চা-বাগানে জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফামের চুক্তি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It