1. news@gmail.com : news :

চা-বাগানে জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফামের চুক্তি

  • Update Time : Wednesday, September 23, 2026

চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ সুবিধা উন্নয়নে একসঙ্গে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাকে উদ্যোগটির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত।

চুক্তির আওতায় চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ-সংক্রান্ত দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় জলবায়ু-সহনশীল ও টেকসই সমাধান বাস্তবায়নে কাজ করবে দুই প্রতিষ্ঠান। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এসব সমাধান পরিচালনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং অর্থ, ঝুঁকি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান হালিমা আক্তার মিতুসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এই অংশীদারত্বের মাধ্যমে সিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের নারী ও পরিবেশ—দুটি অগ্রাধিকারকে একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনতে বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দেওয়ার লক্ষ্য রয়েছে।

অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকটে রয়েছে। জলবায়ু ঝুঁকি বাড়ায় এ সংকট আরও প্রকট হচ্ছে।

তিনি বলেন, এই অংশীদারত্ব শুধু অবকাঠামো নির্মাণের উদ্যোগ নয়; বরং জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা। সিটি ব্যাংকের সঙ্গে মিলে জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু-সহনশীল ওয়াশ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তাদের জীবনমানের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করা হবে।

এই উদ্যোগে সিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অগ্রাধিকার এবং অক্সফামের জেন্ডার ন্যায়বিচার, জলবায়ু-সহনশীলতা ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। এর মাধ্যমে চা-বাগান এলাকায় স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই ওয়াশ সুবিধা উন্নয়নে সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইসলামী ব্যাংকের ডিএমডি পদে দুই কর্মকর্তার পদোন্নতি চা-বাগানে জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফামের চুক্তি ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC.

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It