1. news@gmail.com : news :

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

  • Update Time : Tuesday, September 22, 2026

আধুনিক স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ৪ দিন ব্যাপী বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। সকল যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআর-এর আওতায় নিয়ে আসা ব্যাংকটির অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমীর প্রিন্সিপাল মো. ওবায়েদ উল্লাহ চৌধুরী; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম; গুলশান-১ ডিএনসিসি মার্কেট-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিন সহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যাবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It