1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে দুই কর্মকর্তার পদোন্নতি

  • Update Time : Wednesday, September 23, 2026

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তাঁরা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবু সাঈদ মো. ইদ্রিস বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা সাউথ জোনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে, মো. জাকির হোসাইন বর্তমানে ইসলামী ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকটিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন, সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. জাকির হোসাইন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইসলামী ব্যাংকের ডিএমডি পদে দুই কর্মকর্তার পদোন্নতি চা-বাগানে জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফামের চুক্তি ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC.

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It