1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকিকুর রহমান আর নেই

  • Update Time : Thursday, March 20, 2025
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকিকুর রহমান আর নেই

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোঃ আকিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর সম্মানিত উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মোঃ আকিকুর রহমান  ২০ মার্চ ২০২৫ তারিখে রোজ (বৃহস্পতিবার) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৪৫ সালের ১৫ ফেব্রæয়ারি সিলেটের নবারুণ জেলার সুনারপাড়ায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মরহুম মোঃ আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা। তিনি যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড এবং যুক্তরাজ্যের ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন। এছাড়াও তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ভাইস চেয়ারম্যান ছিলেন।

আমরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মাকে বেহেশতে চিরস্তায়ী সুখ দান করার জন্য প্রার্থনা করছি, আমিন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২০ মার্চ )

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It