ইলেকট্রিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান ইয়াদিয়া (YADEA) তাদের নতুন ইলেকট্রিক স্কুটার মডেল ‘জিটি২৫’ উন্মোচন করতে যাচ্ছে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে ইয়াদিয়ার ফ্ল্যাগশিপ শোরুমে এ মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ইয়াদিয়ার প্রধান কার্যালয়ের প্রতিনিধিদল, প্রধান ব্যবসা কর্মকর্তা এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত কর্মক্ষমতার সমন্বয়ে তৈরি ‘জিটি২৫’ মডেলে রয়েছে ১২০০ ওয়াটের হাব মোটর, যা ঘণ্টায় সর্বোচ্চ ৫৪ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
এতে ব্যবহৃত হয়েছে ৭২ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি। একবার পূর্ণ চার্জে স্কুটারটি প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্কুটারটিতে আরও রয়েছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড, এলইডি হেডলাইট, উন্নত হাইড্রোলিক শক অ্যাবজর্বার ব্যবস্থা এবং সামনের চাকায় ডিস্ক ব্রেক।
ইয়াদিয়া জানিয়েছে, মডেলটি বিআরটিএ অনুমোদিত এবং এতে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা থাকবে।
প্রতিষ্ঠানটির আশা, স্টাইল, কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি নতুন এ স্কুটার ব্যবহারকারীদের দৈনন্দিন যাত্রাকে আরও স্মার্ট, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলবে।
আগামীকাল থেকে দেশের বিভিন্ন জেলার ইয়াদিয়া শোরুমে ‘জিটি২৫’ পাওয়া যাবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It