1. news@gmail.com : news :
শিরোনাম :

অগ্রণী ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬

অগ্রণী ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালক মুজাফফর আহম্মদ (এফসিএমএ), ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন।

ব্যাংকের মহাব্যবস্থাপকগণ, সার্কেল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং অঞ্চল প্রধানগণ এ কর্মশালায় অংশ নেন। ব্যাংকিং খাতের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদন্ড নিশ্চিত করতে আইএফআরএস-৯ কর্মশালার আয়োজন করা হয়।

আইএফআরএস-৯ বাস্তবায়ন এবং ঋণ বা বিনিয়োগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি (Expected Credit Loss) মূল্যায়ন কাজে গতিশীল আনয়নে বাংলাদেশ ব্যাংকের ফ্যাসিলিটেটরসহ বিভিন্ন ব্যাংকের সিএফও এবং হেড অফ ট্রেজারী কর্মশালায় সেশন পরিচালনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It