1. news@gmail.com : news :

এনার্জিপ্যাকের ‘’বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস’’ পালন

  • Update Time : Tuesday, May 5, 2026

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি. বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে তার সকল কারখানা ও নির্মাণস্থলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য “চলুন এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করি, যেখানে কর্মীরা মানসিক, সামাজিক ও আবেগগতভাবে নিরাপদ ও স্বস্তিতে থাকে” কে সামনে রেখে কোম্পানিটি তার কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জি গ্যাস এলপিজি প্ল্যান্ট, দাকোপ, খুলনা, জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য প্রতিষ্ঠানের নির্মাণস্থলে আলোচনা সভা, ৱ্যালি, নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ, ফায়ার ড্রিল এবং সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করা হয়।

এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব হুমায়ুন রশিদ বলেন,

“আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ আমাদের কর্মীরা। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস আমাদেরকে এই অঙ্গীকার নতুন করে স্মরণ করিয়ে দেয়। আমরা শুধু আজকের দিনে নয়, প্রতিদিনই নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক মান অনুসরণ করে কাজ করে যাচ্ছি।”

এনার্জিপ্যাক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থাপনা অনুসরণ করে আসছে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It