ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, এমারেল্ড অয়েল ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যকেজিং লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪৯ মিনিট পরযন্ত ডিএসইতে মুন্নু সিরামিকসের স্ক্রিনে ৯ লাখ ৫১ হাজার ১৭৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৫ টাকা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে এমারেল্ড অয়েলের স্ক্রিনে ১ লাখ ৬ হাজার ৬০৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে খুলনা প্রিন্টিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply