1. news@gmail.com : news :
শিরোনাম :
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আব্দুল কাইয়ুম চৌধুরী ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, ব্যাংকে তালা সূচকের উত্থানে চলছে লেনদেন ৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম ৬ ইসলামী ব্যাংকের নিয়োগ-ছাঁটাই তদন্তে বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের কমিটি জুনের মধ্যে ১৩১টি তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনের নির্দেশ দক্ষতা উন্নয়নে সাউথইস্ট ব্যাংকের প্রবেশনারি অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

৪ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা নির্ধারণ হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন থেকেই কার্যকর রয়েছে। সমন্বিত ওই দামেই আজ সোমবার বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা। টানা দাম কমানোর পর এখন স্বর্ণের দাম বাড়ানো হলো।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

স্বর্ণের দাম‌ বাড়ানো হলেও অপ‌রিব‌র্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It