1. news@gmail.com : news :

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 12, 2025
রূপালী ব্যাংকে

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

এ সময় বিভাগের আওতাধীন তিনজন জোনাল ম্যানেজার, ৪৭টি শাখার ব্যবস্থাপক এবং চারটি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১২মার্চ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It