1. news@gmail.com : news :

‘জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই’

  • Update Time : Sunday, March 29, 2026

সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের ভিডিও বার্তায় এ কথা জানানো হয়েছে। এসময় সচেতনতামূলক একাধিক ভিডিও বার্তা পোস্ট করা হয়।

আরেকটি ভিডিও বার্তায় বলা হয়, পেট্রোল-অকটেন-ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই অবৈধ তেল মজুত করবেন না।

আরেক বার্তায় লেখা হয়, সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না।

এছাড়া দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কেনা যাবে না বলেও আরেকটি বার্তায় লেখা হয়।

ভিডিও বার্তায় লেখা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It