1. news@gmail.com : news :

১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল আবুল খায়ের গ্রুপ

  • Update Time : Thursday, February 5, 2026

দেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ১০ মিনিট স্কুলের সহযোগিতায় প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ। ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিটি বিভাগের চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রথম রানার-আপরা ট্রফির সঙ্গে ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপরা ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করে। এছাড়া প্রতিটি বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পদক ও ২৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস প্রতিযোগিতার মাধ্যমে দেশসেরা শিক্ষার্থীদের মোট প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে গ্রুপটি।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনটি বিভাগ—জুনিয়র (৫ম–৬ষ্ঠ শ্রেণি), ইন্টারমিডিয়েট (৭ম–৮ম শ্রেণি) এবং সিনিয়র (৯ম–১০ম শ্রেণি)—থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, আইসিটি, এআই, শিল্পকলা এবং আইকিউ বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করে।

তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনটি বিভাগের বিজয়ীরা নির্বাচিত হয়। জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ঢাকার বিএএফ শাহীন কলেজের সাদাত শরাফাত হোসাইন চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বায়েজিদ ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মো. নবীহ হোসাইন।

ইন্টারমিডিয়েট বিভাগে প্রথম স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের তিতাস চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের মাহির দাইয়ান এবং তৃতীয় স্থান অর্জন করে রংপুর জিলা স্কুলের জাওয়াদ চৌধুরী।

সিনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আম্মার ইবনু শামীম, দ্বিতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. রিদওয়ানুল ইসলাম রিয়াদ এবং তৃতীয় স্থান অর্জন করে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের আসিফ মাহমুদ।

গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং আয়মান সাদিক।

অনুষ্ঠানে একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এক্সট্রা নিউট্রিশনে সমৃদ্ধ ‘মার্কস অ্যাকটিভ স্কুল ফর্টিফায়েড ইনস্ট্যান্ট মিল্ক’। স্কুলগামী শিক্ষার্থীদের বাড়তি পুষ্টি নিশ্চিত করতে এতে সংযোজন করা হয়েছে অতিরিক্ত ভিটামিন ও মিনারেলস।

আয়োজকরা জানান, এই আয়োজন দেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করেছে এবং তাদের আত্মবিশ্বাস ও জ্ঞানের পরিধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দেশের মেধাবী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগ অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It