1. news@gmail.com : news :

সোনার দামের নতুন রেকর্ড, ভরি প্রতি ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা

  • Update Time : Wednesday, January 28, 2026
সোনা

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনার দাম। এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা। তাতে সোনার দামের নতুন রেকর্ড হয়েছে। নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সাধারণত রাতে দেওয়া হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।

করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।

আজ বুধবার আরেক দফা দাম বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এই দর দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। একইভাবে ২১ ও ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও বেড়েছে।

জুয়েলার্স সমিতি বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আবার দাম বাড়ানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি। এই প্রতিবেদন লেখার সময় আজ বিশ্ববাজারে ইতিমধ্যে সোনার দাম আউন্স প্রতি ১৬২ ডলার বেড়ে ৫ হাজার ২৫৪ ডলারে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It