1. news@gmail.com : news :

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

  • Update Time : Wednesday, January 14, 2026
একই সময়ে শুল্ক আদায় হয়েছে ৭৪ হাজার ২৫৫ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা কম। এ খাতে প্রবৃদ্ধি ০.৩৮ শতাংশ। অন্যদিকে আয়কর আদায় হয়েছে ৮৬ হাজার ৯২০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে ২৯ হাজার ৭৫৫ কোটি টাকা কম। আর প্রবৃদ্ধি ৫.৬৭ শতাংশ। এনবিআর সূত্র বলছে, কেবল মার্চে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৯৩ কোটি ৪৩ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৬৬৯ কোটি ৭৫ লাখ টাকা। ঘাটতি ৭ হাজার ৪২৩ কোটি টাকা। লক্ষ্যের তুলনায় ঘাটতি থাকলেও এ সময় রাজস্ব আহরণে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি দেখা গেছে। রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ৯.৬৪ শতাংশ। এ বিষয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রোজার ঈদের ছুটিতে একটা বড় সময় চলে গেছে। তখন রাজস্ব আদায় বন্ধ ছিল। এছাড়া বিপিসির দেওয়া ৫ হাজার কোটি টাকাও মার্চের হিসাবে আসেনি। কারখানা স্থানান্তর জটিলতার কারণে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো থেকেও দেড় হাজার কোটি টাকা কম আয় হয়েছে। আশা করছি এপ্রিলে রাজস্ব আদায় বাড়বে। চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়।

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি ওই প্রজ্ঞাপন ইস্যুর মাধ্যমে আগের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ রহিত করা হয়েছে বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানিয়েছে।

এর আগে সি অ্যান্ড এফ এজেন্টদের জন্য আলাদা কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। নতুন বিধিমালার মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রম আরও সহজ, যুগোপযোগী ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান বিধিমালার উল্লেখযোগ্য দিকগুলো হলো-

১. কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার জন্য আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ সব যোগ্য প্রার্থী লাইসেন্স নিতে পারবেন।

২. প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজন করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৩. কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা অন্য সচল কাস্টমস স্টেশনে কার্যক্রম চালাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It