1. news@gmail.com : news :

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

  • Update Time : Monday, January 12, 2026

শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। ১৮ এপ্রিল থেকে শুরু হবে এ ফ্লাইট পরিচলনা। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬) সনের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী সৌদি আরবে পাঠাতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি হজযাত্রী প্রেরণ করা যাবে না।

এ অবস্থায় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে প্রেরণ এবং প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে (১১ দিন) এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী প্রেরণের নিমিত্ত বিমান টিকেট ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি বেশি হজযাত্রী পাঠানো যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It