1. news@gmail.com : news :

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Tuesday, December 2, 2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। এমনকি বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন এত সময় লাগল, প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যাদের এটা দেওয়ার এখতিয়ার, তারা এটা দিতে পারবেন।’

ফোনে আড়িপাতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়িপাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।

উপদেষ্টা বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম, লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।

‘নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না; তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It